-
সম্প্রতি 'মুর্শিদাবাদ ম্যাথামেটিকাল সোসাইটি' তাদের ত্রয়োদশ সম্মেলনের আয়োজন করেছিলো দুই দিন ধরে।
২১ সেপ্টেম্বর বহরমপুর রবীন্দ্রসদনে অনুষ্ঠানের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষা উপসচিব গণিতবিদ ডঃ পার্থ কর্মকার।
বিশিষ্ট অতিথিবৃন্দ ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রশান্ত চ্যাটার্জি, মেঘালয়ের নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটির অধ্যাপক ডঃ দেবাশীষ ভট্টাচার্য্য, বিহারের টি এম ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোহাম্মদ রফিকুল হাসান, নেপালের বিরাটনগর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ রাজুরাম থাপা, কোলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রতাপ চন্দ্র ঘোষ, বিধাননগর সরকারি বিদ্যালয়ের শিক্ষক শংকর চট্টোপাধ্যায়, বর্ধমানের সিলুট বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডঃ সেখ সামসুল আলম, বাংলাদেশের খুলনা সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মদন মোহন পাল, দক্ষিণ ২৪ পরগণার শ্রীরামকৃষ্ণ ইনিস্টিটিউটের শিক্ষক আব্দুল হালিম সেখ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ডঃ অভিজিত বিশ্বাস। বিশেষ সম্মাননা পেলেন বিধাননগর সরকারি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সিদ্ধার্থ শংকর চট্টোপাধ্যায়। আদর্শ গণিত শিক্ষক সম্মান পেলেন গোকর্ণ প্রসন্নময়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যশোদাবেন ব্যানার্জি, অমৃতকুন্ড কৃষ্ণ কামিনী বিদ্যামন্দিরের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ সোলেমান খাঁ, নিমগ্ৰাম বেলুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক গৌরাঙ্গ কৈলঠা, ঝাউখোলা এস এস এম প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বিপ্লব বিশ্বাস, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলের প্রাক্তন শিক্ষক কিশোর মুখার্জি।
গণিত বিষয়ক আদর্শ লেখক সম্মাননা পেলেন রানীনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কমলেন্দু ভট্টাচার্য্য, ভবানীনগর এম এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আবুল কালাম।
২২ সেপ্টেম্বর বহরমপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে গণিত বিষয়ক বিদগ্ধ এবং যথেষ্ট আকর্ষণীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া গণিত বিষয়ক বিশেষজ্ঞ ও স্কলারগণ তাঁদের অসাধারণ গবেষণাপত্র পাঠ করেন।
সম্মেলনের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মুর্শিদাবাদ ম্যাথামেটিকাল সোসাইটির সাধারণ সম্পাদক ডঃ সমীরুদ্দীন সরকার। তিনি জানান সমাজা জীবনের সমস্ত কিছুই গণিত বাদ দিয়ে নয়।
তাই গণিত চর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ গড়ে তোলার জন্য আরো আকর্ষণীয় ভাবে কর্মসূচি গ্ৰহন করা প্রয়োজন।
গণিত বিষয়ক চর্চা কে আরো সমৃদ্ধ করবার জন্যই আমাদের এই প্রয়াস এবং প্রতি বছরই এই ধরনের সম্মেলনের আয়োজন আমরা কোরবো।

