স্বনির্ভর গোষ্ঠীর সংঘের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েত দপ্তরে।




নিজস্ব প্রতিবেদক, 

 স্বনির্ভর গোষ্ঠীর সংঘের নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ দুই গ্রাম পঞ্চায়েত দপ্তরে। 

নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে একদিকে যেমন তার রিসিভ কপি পাওয়া যায়নি তেমনি দুই জনের মনোনয়ন পত্রও পাওয়া যাচ্ছেনা বলেও অভিযোগে সরব হয়েছেন ওই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা।

 আর এই অভিযোগকে সামনে রেখেই এদিন তারা বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভ রত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের তরফে শিখা মন্ডল ও মুনসারা বিবি জানান, তারা মনোনয়নপত্র জমা দিয়েও তার রিসিভ কপি পাননি ফলে নির্বাচনের মুখে চরম সমস্যায় পড়েছেন। 




রিসিভ কপি না পাওয়ায় তারা পঞ্চায়েত দপ্তরের তালা দিয়ে এদিন বিক্ষোভ দেখাতে থাকেন এবং যতক্ষণ পর্যন্ত তা না পাওয়া যাবে ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে এবং তালা খোলা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

 এ বিষয়ে ইসলামপুরের বিডিও শতদল দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর সঙ্গে তিনি সরাসরি যুক্ত নন। বিষয়টি এ আর ও দেখবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...