তিন শতক জমি নিয়ে শরিকী বিবাদে দুই পক্ষের আহত মোট পাঁচ জন।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।

 তিন শতক জমি নিয়ে শরিকী বিবাদে দুই পক্ষের আহত মোট পাঁচ জন। ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বড় বড়ুয়া গ্রামে। 

আহতরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 ঘটনার বিবরণ জানিয়ে দুই পক্ষ রায়গঞ্জ থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন। রায়গঞ্জ থানার বড় বড়ুয়া গ্রামের বাসিন্দা রাহুল শেখ সকালে তাদের নিজের জমিতে জল দিতে যায়। আচমকাই তার কাকা দলবল নিয়ে ভাইপো দের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হন। পালটা অভিযোগ করেন সইদুল রহমান। 

কাকার অভিযোগ তার দাদা তাদের ভাগের জমি মায়ের কাছ থেকে ছলনা করে ভাইপোদের নামে ওই তিন শতক জমি লিখিয়ে নেয়।

 ভাগের প্রাপ্য জমি না পাওয়ায় জমিতে জল দিতে আসা ভাইপোকে বাধা দেয় কাকা। ভাইপোর দাবি তাদের নামে জমি থাকা সত্বেও তার কাকা তাদের জমিতে জল দিতে বাধা দেয়। 

এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দুই পক্ষের মোট আহত হয় পাঁচ জন।
 আহতদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার বিবরণ জানিয়ে দুই পক্ষেই থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...