ডাইনি অপবাদে খুন বৃদ্ধা



 নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: 

 ডাইনি অপবাদে এক বৃদ্ধাকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার তাঁতিচুয়া গ্রামে। শনিবার সকালে ঘর থেকেই উদ্ধার হয়েছে বৃদ্ধার রক্তাক্ত দেহ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। সেই সময় কয়েকজন তাঁর বাড়িতে চড়াও হয়। অভিযোগ, বৃদ্ধাকে একা পেয়ে তাঁকে মারধর করে অভিযুক্তরা। এরপরই ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়। পরে ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। পরে শনিবার সকালে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। এরপরই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...