হাতে আর কয়েক দিন তার পরেই ভাদ্রের সংক্রান্তিতে শিল্পের দেবতা বিশ্বকর্মা পূজায় ব্রত হবে সাধারন মানুষ।
তাই প্রতিবারের ন্যায় এবারো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের প্রস্তুতি চলছে জোর কদমে।
কারন বিগত ৪০ বছর ধরে বিশ্বকর্মা পূজার দিন জেলা বাসিদের জন্য নানা ধরনের চলমান মডেল বানিয়ে তাক লাগিয়ে এসছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।
এবারো তার কোন ক্ষামতি নেই বেশ কিছু দিন যাবত সংস্থার কর্মিরা দিন রাত এক করে ফেলে দেওয়া কিংবা খারাপ হয়ে যাওয়া গাড়ির সামগ্রী দিয়ে চলমান মডেল বানানোর কাজ চলছে। যারে ছোট থেকে বড় সকল মানুষ আকর্ষন হয়ে উঠবে পূজা দিনে।
তাই চরম ব্যস্ততা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কর্মিরা।
চলমান মডেন বানানোর দায়িত্বে থাকা পবিত্র রায় জানান, তিনি বিগত কয়েক বছর ধরে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের নানা ধরনের চলমান মডেল বানিয়ে আচ্ছেন।
এবারো বেশ কয়েকটি চলমান মডেল বানাচ্ছেন। গাড়ির বিভিন্ন খারাপ হয়ে পড়া সামগ্রী দিয়ে বানান,কিছু ক্ষেত্রে বাইরে থেকে সংগ্রহ করেন।এই সব সামগ্রী বানাতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর সাহায্য করে থাকে তাকে।
এই সব চলমান মডেল বানাতে তার খুব ভালো লাগে। ছোট থেকে বড় সকলে পূজার দিন তার হাতের চলমান মডেল দেখতে ভির জমায়।
অ
পদিকে পূজা কমেটির কোষাদক্ষ্য সুব্রত সার্নাল জানান, তিনি তার কর্ম জীবন থেকে দেখে এসেছেন কর্মিরা মডেল বানিয়ে আচ্ছেন।
কারন তাদের হাতের তৈরি মডেল মানুষ মন ছুয়ে যায় পূজার দিনে।
এত করে উৎসাহতা থাকে অনেক। আগে রায়গঞ্জ থেকে চলমান মডেল বিভিন্ন ডিপোতে যেত।এখোন যায় না সব যায়গায় কম বেশি হয়ে থাকে।

