এবি বঙ্গনিউজ,মালদা, ০২ সেপ্টেম্বর :
সাংসদ অর্জুন সিংহ ও দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও এসপি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো জেলা বিজেপি।
সোমবার বিকেল তিনটা নাগাদ, বিজেপির জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় এসপি অফিসের সামনে।
সেখানে বিজেপির কর্মী-সমর্থকেরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। মিছিলে পা মেলান উত্তর মালদা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য নেতাকর্মীরা।
পুলিশ সুপার অফিসের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির নেতাকর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
এরপর জেলা পুলিশ সুপার অফিসের সামনে বক্তব্য রাখেন বিজেপির জেলা নেতৃবৃন্দ। তারা বলেন, রাজ্যজুড়ে অস্থির পরিবেশ তৈরি হয়েছে।
যেখানে সেখানে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে বিজেপির নেতাকর্মীদের।
সাংসদ অর্জুন সিংহ ও দিলীপ ঘোষকে মারধরের ঘটনার প্রতিবাদ করে তারা রাজ্যজুড়ে পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।
মালদা জেলাতেও তারা শহরে বিক্ষোভ মিছিল করে পুলিশ সুপার অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন।

