পূর্ব বর্ধমানের জনগণের সুবিধার জন্য টোল ফ্রি নাম্বার এর উদ্বোধন করলেন জেলাশাসক" ,



সেখ সফি কামাল,

 এবি বঙ্গ নিউজ,পূর্ব বর্ধমান।

 পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক বিজয় ভারতী আজ একটি টোল ফ্রি নাম্বার উদ্বোধন করলেন।

 জনগণের সুবিধার্থে এই নাম্বারের উদ্বোধন করা হয়েছে বলে জানান জেলাশাসক বিজয় ভারতী। পূর্ব বর্ধমান জেলার জনসাধারণ তাঁদের অভিযোগ সরাসরি ফোন করে জানাতে পারবেন এই টোল ফ্রি নাম্বারে । 


অনুকরণে এই টোল ফ্রি নাম্বার চালু করা হলো বলে মনে করছেন পূর্ব বর্ধমান জেলার জনসাধারণ। জেলাশাসক বিজয় ভারতী জানান পূর্ব বর্ধমান জেলার মানুষ যেকোনো অভাব অভিযোগ নিয়ে সরাসরি এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন। 

অভিযোগ জানানোর পর সেই অভিযোগ খতিয়ে দেখে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যেসব অভিযোগগুলি সাত দিনের মধ্যে নিষ্পত্তি করা যাবে না সেই বিষয়গুলো স্পেশাল মনিটরিং সেলে পাঠানো হবে নিষ্পত্তি করার জন্য। এই টোল ফ্রি নাম্বার টি হলো ১৮০০৩৪৫৩৩৯১

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...