পৃথিবীর দুই মুখের ছবি অমর সংঘের পুজোয়



অমিত জানা,হাওড়া:

 ভূগর্ভস্থ জল কমে যাচ্ছে।সাধারণ মানুষ যদি এখন থেকে সচেতন না হন তাহলে আগামী পৃথিবী সামনে বিপদ ধেয়ে আসছে।হাওড়ার ডোমজুড়ের আন্দুল-মৌড়ির মহিয়াড়ী অমর সংঘের এবছরের দূর্গা পুজো মন্ডপে খুব সুন্দর পরিবেশের মাধ্যমে এই জল সংরক্ষণের বার্তা ফুটে উঠবে।শিল্পী দিব্যেন্দু দাসের সঙ্গে মোট ১৩ জন শিল্পী প্রায় আড়াই মাস ধরে নির্মাণ করছেন এই মন্ডপ।থিম মেকার দিব্যেন্দুবাবু জানান, মন্ডপের মধ্যে দুটি দিক দেখা যাবে।পৃথিবীর একটা দিকে সবুজায়ন ও আর একটা দিকে থাকবে জলের অভাবের মুখ।সুজলা-সুফলায় পরিপূর্ণ সবুজায়নের দিক।আর অন্যদিকে জলের অভাবে মাটি ফেটে গিয়েছে।সেখানে থাকবে অনেকগুলো মুখ।যাঁরা জল চাইছে।সেখানে প্ল্যাস্টিকের জন্য খাল বুঝে গিয়েছে।ক্লাবের পুজো কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজেশ সাহা জানান, তাঁদের এবছরের থিমের নাম জল ধরো জল ভরো।যার মাধ্যমে তাঁরা বৃক্ষরোপণ করা ও জল সংরক্ষণের বার্তা দিতে চান।যাতে পশ্চিমবঙ্গে যেন চেন্নাইয়ের মত জলসংকোট দেখা না দেয়।তিনি বলেন এই পুজো থিমের মাধ্যমে তাঁরা এই বার্তা দিতে চান যাতে রাজ্যের প্রতিটি পরিবার দিনে এক লিটার করে যেন জল বাঁচায়।মহিয়াড়ী অমর সঙ্গের এ বছরের পুজো ২৯ বর্ষ।বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।এবছর হাওড়ার সেরা পুজোর তালিকায় থাকার ব্যাপারে তাঁরা আশাবাদী বলে মত ক্লাবের প্রতিটি সদস্যের।





AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...