আজ 22 শে সেপ্টেম্বর সকাল দশটায় বকুলতলা 59 বাসস্টান্ডে পূর্ব ঘোষণামত আন্দুল রোড যাত্রী পরিবহন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে দ্রুত রাস্তা সারাইয়ের দাবীতে এক প্রতীকি অবস্থান কর্মসূচি নেওয়া হয়।
বহু নিত্যযাত্রীরা এই বিক্ষোভ অবস্থানে সামিল হন। অবস্থানে ছোট বক্তব্য রাখেন কমিটির পক্ষে শ্রী অভিজিৎ মন্ডল।
কর্মসুচি তে অবস্থানের পাশাপাশি সাক্ষর সংগ্রহ করা হয়।
অবস্থান চলাকালীন এ জে সি বোস বোটানিক্যাল গার্ডেন থানার আই সি পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন ও আমাদের দাবী গুলি গুরুত্ব সহকারে শোনেন।
তিনি বলেন, তিনি কাজের অগ্রগতি দেখছেন এবং মহালয়ের মধ্যে রাস্তা সারাই এর কাজ শেষ হবে। কমিটির পক্ষ থেকে সুস্পষ্ট করে কাজ শেষ শেষ হওয়ার দিন জানতে চাইলে তিনি 30 সেপ্টেম্বর এর মধ্যে রাস্তা সারাই হয়ে যাবে বলে জানান।
এই সময়ের মধ্যে দাবী পূরণ না হলে কমিটি আরো বৃহত্তর আন্দোলনে যাবে তৎক্ষণাৎ সুস্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়।
সাথে কমিটি ঘোষণা করে এখন স্বাক্ষর সংগ্রহ ও পোষ্টারিং এর কাজ চলবে।
30 শে সেপ্টেম্বর এর মধ্যে দাবী না মিটলে আন্দোলন জোরদার ও দুর্বার করা হবে।

