উৎসাহিত পড়ুয়াদের পাশে এসে দাড়ালো কালিয়াগঞ্জের লায়েন্স ক্লাব,




নিজস্ব প্রতিবেদক,, কালিয়াগঞ্জ,, 


 দীর্ঘ কয়েক বছর ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের চৈতন্য মহা প্রভু সেবা সমিতির এলাকার দুস্থ্য ছাত্র ছাত্রীদের বিনা মূল্যে শিক্ষ্যাদান দিয়ে আচ্ছে। এই সেবা সমিতির ছাত্র ছাত্রীরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে।

 বর্ষা এবং ভদ্রের পোখর রুদ্রুতে স্কুল কিংবা পড়তে যেতে সম্যার মধ্যে পড়তে হয়। তাদের পরিবারের অর্থ নৈতিক অবস্থা খারাপ থাকায় তাদের একটি ছাতা কেনার ক্ষমতা বলতেও নেই। 

সেই সব শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত পড়ুয়াদের পাশে এসে দাড়ালো কালিয়াগঞ্জের লায়েন্স ক্লাব। মঙ্গলবার লায়েন্স ক্লাবের উদ্যোগে উৎসাহিত পড়ুয়াদের পড়াশুনার ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই কারবে ২৬ জন পড়ুয়াদের মধ্যে ছাতা বিতরন করা হয়।




 এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়েন্স ক্লাবের সভাপতি সুদীপ ভট্টাচা, এছাড়াও অরুন বোস, দেবব্রত রায়, চৈতন্য মহাপ্রভূ সেবাসমিতির সম্পাদক বাবলু দত্ত গুপ্ত ছাড়াও অন্যান বিশিষ্ট জনেরা।

 ছাতা পেয়ে খুশি চৈতন্য মহাপ্রভূ সেবা সমিতির দুস্থ্য মেধাবী পড়ুয়ারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...