রাজ্যের পঞ্চায়েত কমিশনারকে ডেপুটেশন দিল ডাটা এন্ট্রি অপারেটর রা।




নিজস্ব প্রতিবেদক,।

 এবি বঙ্গনিউজ,কলকাতা: 

 রাজ্যের প্রায় 3300 গ্রাম পঞ্চাযেতে ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত ডাটা এন্ট্রি অপারেট(ভি এল ই ) দের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে পঞ্চায়েত দপ্তরে কমিশনার, দিব্যেন্দু সরকার মহাশযের নিকট দেখা করলেন "পশ্চিম বঙ্গ গ্রাম পঞ্চায়েত ডাটা এন্ট্রি অপারেটরস (VLE) ফেডারেশন" এর রাজ্য কমিটির প্রতিনিধিরা।




সংগঠনের রাজ্য সম্পাদক অপূর্ব প্রধান মহাশয় বলেন, 2008 সালে সারা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে নিয়োগের পর আমাদের অবস্থা খুবই অসহায় ছিল,বর্তমান রাজ্য সরকারের সৌজন্যে আমাদের কিছু দাবি পূরণ হয়েছে এই জন্য রাজ্য সরকারের নিকট আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি ।

আজকে রাজ্যের সকল ভি এল এ দের বিভিন্ন দাবি নিয়ে রাজ্য কমিটির পক্ষ থেকে পাঁচ জন প্রতিনিধি ,রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যগণের উপস্থিতিতে কমিশনার সাহেবের সহিত ফলপ্রসূ আলোচনা হয়েছে ।




 উনি আরো বলেন আমাদের দাবিগুলো ছিল,প্রথমত: ইংরাজি 15/07/2019 তারিখের 3998মেমো নাম্বারের সরকারী আদেশনামা ভি এল দের ক্ষেত্রে প্রযোজ্য করতে হবে।

,দ্বিতীয়ত: কাজের ধরন অনুযায়ী পদমর্যাদা ভি এল এ পরিবর্তন করে জিপিডিইও করতে হবে,।

তৃতীয়তঃ 60 বৎসর পর্যন্ত কাজের নিশ্চয়তা প্রদান করতে হবে ও চতুর্থত: কর্মক্ষেত্রে আমাদের যোগদানের তারিখ সঠিক করতে হবে,

পঞ্চমত,কর্মরত অবস্থায় কোনো ভি এল ই মারা গেলে ,পরিবারের একজনকে চাকরি ও অন্যান্য সুবিধা প্রদান করতে হবে এছাড়া ও আরো কয়েকটি দাবি আমরা রেখেছি।সংগঠনের যুগ্ম আহবায়ক রিপন হালদার বলেন,কমিশনার সাহেব আমাদের কয়েকটি দাবির প্রতি সহমত প্রসন করেছেন এবং এর জন্য তিনি ডিপার্টমেন্টাল পদ্ধতি শ্রীঘ্রই শুরু করবেন। 

সভাপতি উদয়স্বের ঘোষ বলেন, আগামী 22'শে সেপ্টেম্বর মাননীয় পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি মহাশয় ও রাজ্য সরকারি ফেডারেশনের নেতৃত্বে কলকাতায় ভি এল এ দের রাজ্য কনভেনশন ও রক্ত দান শিবির অনুষ্ঠিত হবে,এবং সেই কনভেনশন ও রক্ত দান শিবির এ বিভাগীয় মন্ত্রী মহাশয় এর মাধ্যমে ভি এল ই দের জন্য ভালো কিছু ঘোষণা হবে এই আশা প্রকাশ করেন।

সংগঠনের আরো এক আহবায়ক সৈয়দ গোলাম মোর্তজা আগামী 22' শে সেপ্টেম্বর এর রাজ্য কনভেনশন ও রক্তদান শিবির কে সার্বিক ভাবে সফল করার জন্য সকলকে অনুরোধ জানান।

তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,আশা রাখেন রাজ্য সরকার তাদের দাবি গুলির প্রতি এবারেও মানবিক দৃষ্টির মাধ্যমে বিচার করবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...