সমগ্র দেশ এবং রাজ্যের সমস্ত জায়গার মতো আসানসোল শিল্পাঞ্চলে ও পালিত হলো মহরম।
বিভিন্ন জায়গা থেকে আসানসোল জি টি রোড বের করা হলো মহরমের তাজিয়া সভা যাত্রা!!
এই শোভাযাত্রা দেখার জন্য বহু মানুষের সমাগম হয়। !!
একই সাথে আসানসোল বিভিন্ন জায়গায় সবুজ পাগড়ি বিতরণ করা হয় !!
নানান সাজে বার করা হয় তাজিয়া !সুসজ্জিত তাজিয়ার সাথে সাথে চলে লাঠি খেলা।
প্রত্যেক বছরের মতো প্রশাসনের পক্ষ থেকে তাজিয়া এবং লাঠি খেলার উপর পুরস্কার ঘোষণা করা হয়।মহরম ঘিরে যাতে কোনরকম অশান্তি না হয় সেই জন্য বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়ন করা হয়।
শোভাযাত্রার পথে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ক্যাম্প করে আগত দর্শনার্থীদের জন্য চা এবং জলের আয়োজন করা হয়।
রাজনৈতিক নেতৃত্ব ক্যাম্পে থেকে শান্তি বজায় রাখা এবং নিজের দলের প্রচার চালান।


