আত্মসমর্পণকারী কেএলও সদস্যদের কোনও কর্মসংস্থানের ব্যাবস্থা হয়নি।




নিজস্ব প্রতিবেদক, উঃ দিনাজপুর
। 

আত্মসমর্পণকারী বহু কেএলও সদস্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকুরি ও কর্মসংস্থানের ব্যাবস্থা করে দিয়েছেন, কিন্তু উত্তর দিনাজপুর জেলার আত্মসমর্পণকারী কেএলও সদস্যদের কোনও কর্মসংস্থানের ব্যাবস্থা হয়নি। 

রাজ্য সরকারের কাছে নিজেদের জন্য কর্মসংস্থানের দাবি নিয়ে শুক্রবার উত্তর দিনাজপুর জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন জেলার কয়েকজন আত্মসমর্পণকারী কে এল ও সক্রিয় সদস্য। যারা জঙ্গি সংগঠন ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন। 




 আশা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করবেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে উত্তরবঙ্গের প্রভাবশালী জঙ্গি সংগঠন কেএলও ছেড়ে বহু সদস্য সমাজের মূলস্রোতে ফিরে এসেছে। মুখ্যমন্ত্রী তাদের অনেকেরই কর্মসংস্থানের ব্যাবস্থা করেছেন। উত্তর দিনাজপুর জেলাতেও সেইসময় বেশ কয়েকজন কেএলও'র সক্রিয় সদস্য জঙ্গি সংগঠন ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন। 

কিন্তু তাদের কোনও কর্মসংস্থানের ব্যাবস্থা হয়নি। তাদের নিজেদের কর্মসংস্থানের দাবিতে শুক্রবার উত্তর দিনাজপুর জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। তাদের আশা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...