নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,
এবি বঙ্গ নিউজ:
বিদ্যুৎ চুরি করার সময় তাঁর ছিঁড়ে পড়ে মৃত্যু হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের নেজযাট থানার তিন নম্বর বাউনিয়া কলতলা গ্রামে। ঘটনার খবর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নেজযাট থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনা গ্রস্থ ওই পোড়া টোটো গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই যুবকের নাম সৌমেন নায়েক(২৭)। তার বাড়ি নেজযাট থানার তিন নম্বর বাউনিয়া কলতলা গ্রাম এলাকায়। জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত্রিবেলা বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ করার বাড়িতে আসে। বাড়ির সামনে ওই উচ্চ সম্পন্ন বিদ্যুতর তারে সংযোগ করতে যায়। সেই সময় বিদ্যুতের তার টোটোর উপর ছিড়ে পড়ে। ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই যুবককে। ঘটনাস্থলে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
