রক্তদান শিবির, কালিয়াগঞ্জ।




নিজস্ব প্রতিবেদক, কালিয়াগঞ্জ।

 রক্ত দান মহান দান, এক ইউনিট রক্ত আরেক মমূর্ষ রোগীর প্রান বাচাতে পারে। প্রতিনিয়ত রক্তের অভাব দেখা যায় ব্লাড ব্যাঙ্ক গুলিতে। 

প্রতিদিন কয়েক ইউনিট রক্ত দরকার পড়ে থ্যালেসেমিয়া রোগীদের।আর রক্তের অভাব মেটাবে উদ্যোগে হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু যুবক যুবতীরা। 

সাধারন মানুষের পাশে দাড়াতে" উড়ান নামে " একটি সংগঠন তৈরি করে।

 বিগত দিনে তারা বেশ কিছু সমাজসেবা মূলক কাজ করে আচ্ছে। এবারে মমূর্ষ এবং থ্যালেসেমিয়া রোগীদের পাশে দারাতে রক্ত দান শিবিরের আয়োজন করে।

 রবিবার দুপুরে কালিয়াগঞ্জ পুরসভার উৎসব ভবনে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন উড়ানের সম্পাদক রজত নারায়ন কুন্ডু এবং সভাপতি সস্ম্রাট দে,এবং জেলা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের যুগ্ম সম্পাদক সুব্রত সাহা সাহা অন্যানরা। প্রায় ৫০ জন মহিলা ও পুরুষ রক্ত দাতারা রক্ত দান করে। এদিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহতা ছিল ভালোই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...