দেবাশিস মজুমদার,আমতা,এবি বঙ্গ নিউজ:
হাওড়ার উদং গ্রামের চিন্ময়ী সেন শর্মার উদ্যোগে 'সূরমঞ্জুরী' রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য বজায় রাখতে অসাধারণ প্রয়াস নিয়েছে। বাগুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা চিন্ময় সেনশর্মা হাওড়া জেলার প্রত্যন্ত গ্রাম আমতার উদং-এ রবীন্দ্র সঙ্গীতের প্রসার ঘটাতে গড়ে তুলেছেন রবীন্দ্র সঙ্গীতের প্রতিষ্ঠান 'সুরমঞ্জরী' নিজের বাড়িতেই এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
বাড়ির নামকরণ করেছেন 'সংগীত ভবন' চিন্ময়ী দেবীর পাশের সবসময়েই রয়েছেন তাঁর স্বামী সুমিত সেনশর্মা। আশা করা যেতেই পারে 'সুরমঞ্জুরী' রবীন্দ্র সংগীতকে আরও জনপ্রিয় করতে যথোচিত প্রয়াস গ্রহণ করবে। যার প্রমাণ মিলেছে 'সুরমমঞ্জরী' প্রথম প্রয়াস 'তুমি রবে নীরবে' অনুষ্ঠানটির মধ্য দিয়ে। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরূপে উপস্থিত ছিলেন আমতা-১ নং বিডিও লোকনাথ সরকার, জাতীয় শিক্ষক সুচন্দন পোড়েল, বাগুয়া হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার পাত্র, কবি সাতর্কনি ঘোষ, চিত্রশিল্পী সৈকত নায়েক, পরিবেশ কর্মী প্রদীপ রঞ্জন রীত প্রমুখ।


