বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবারে আন্দোলনের নামল বঙ্গীয় পুরোহিত সভা




নিজস্ব প্রতিবেদক,

 মালদা, 

 বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবারে আন্দোলনের নামল বঙ্গীয় পুরোহিত সভা। 

এই মর্মে বুধবার সকালে বৃষ্টি মাথায় নিয়েই এই সংগঠনের শতাধিক পুরোহিত মালদা শহরের মুক্ত মঞ্চ থেকে একটি মিছিল বের করে।




 গোটা শহর পরিক্রমা করে পুরোহিতদের এই মিছিল। পরে জেলা প্রশাসনিক ভবনের সামনে তারা জমায়েত হয়ে জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের নিকট একটি দাবি সনদ পেশ করেন। 

তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, সকল পুরোহিতদের ভাতা প্রদান, পুরোহিতদের বিপিএল তালিকাভুক্ত করতে হবে, পুরোহিতদের ছেলে মেয়েদের শিক্ষা চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দিতে হবে সহ অন্যান্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...