জীবনতলা থানা এলাকার মৌখালির খুনখালির একটি বাড়িতে অস্ত্র কারখানার হদিস।
গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। বিগত ৪/৫ মাস ধরে এই কারখানা চলছিল বলে জানা গিয়েছে। আর্মস তৈরি করে ক্যানিং, বাসন্তী এলাকায় বিক্রি করত।
স্থানীয় সমাজ বিরোধীদের কাছে বিক্রি করত। কোথা থেকে তারা এই অস্ত্র তৈরির প্রশিক্ষন নিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়ে এটি আকব্বর সর্দারের বাড়ি। এই ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ধৃত বাড়ির মালিক আকব্বর সর্দার ও আমির সাঁপুই। এদের আজ আলিপুর আদালতে তোলা হবে। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩ পিস সিঙ্গেল ব্যারেল, ১ এয়ারগান, ১ পিস৬ চেম্বার রিভালবার, ১পিস সেভেন এম.এম. পিস্তল, ১০ পিস তাজা কার্তুজ, ৩.৬ কেজি গান পাউডার, ৬ আনফিনিশড পিস্তল, ইলেক্ট্রিক ড্রিল মেশিন, গ্রেজ মেশিন সহ অন্যান্য অস্ত্র তৈরির উপাদান।
