নিউজ ডেস্ক:
চাঁদের পিঠে নিখোঁজ হয়নি ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরুর ঠিক কোন জায়গায় সে নেমেছে, কক্ষপথে থাকা অরবিটার তা জানতে পেরেছে। এমনকি ছবিও তুলে ফেলেছে চাঁদের দক্ষিণ মেরুতে পা ছোঁয়ানো ল্যান্ডার বিক্রমের।গত শুক্রবার রাতে চাঁদে পৌঁছনোর কথা ছিল ল্যান্ডার বিক্রমের কিন্তু কয়েক মিনিট আগেই সেই ল্যান্ডারের সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকেই উৎকন্ঠায় কাটাচ্ছিলেন ইসরোর বিজ্ঞানীরা। অবশেষে রবিবার সকালে সেই বিক্রমের ছবি ধরা পড়েছে বলে জানালেন ইসরোর চেয়ারমান কে সিবান।তিনি এও জানিয়েছেন, এখনও পর্যন্ত বিক্রমের কাছ থেকে কোনও রেডিয়ো সিগনাল অরবিটারের কাছে পৌঁছয়নি। কিন্তু যখন সে কোথায় নেমেছে, তার খবর পাওয়া গিয়েছে, আমরা নিশ্চিত বিক্রমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে।
