বাবু হক,,,,
হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই মহিলা মহা সংঘ ভবনের সেমিনার কক্ষে,২৮শে সেপ্টেম্বর শনিবার সকাল দশটা থেকে সারাদিন ধরে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে র সাক্ষী থাকতে উপস্থিত থাকবেন উলুবেড়িয়া মহকুমার শতাধিক কবি,সাহিত্যিক, কলাকুশলী, শিল্পী, লেখক,লেখিকা, চিত্র কর, সমাজকর্মী ও সমাজের সর্বস্তরের সরকারি ও বে সরকারি আধিকারিক বর্গ, জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা, কবিতা, সাহিত্য পাঠ,নাচ গান ও নিজেদের মধ্যে ভাববিনিময় আলাপ আলোচনা করবেন দেশ গড়তে ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ জনদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সার্বিক সচেতনতার ডালিনিয়ে।
এই ভাবগম্ভীর পরিবেশে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজার মহালয়ার দিন, উলুবেড়িয়ার শত গাঁয়ের পেটের কথা নামক পুস্তক প্রকাশ করা হবে বলে জানাযায়। কয়েক মাস ধরে প্রচেষ্টা চালিয়ে এক ঝাঁক নবীন ও প্রবীণ বিশিষ্ট জনেরা গ্রামে গ্রামে ঘুরে গ্রামের তথ্য সংগ্রহ করে এক ঐতিহাসিক দলিল তুলে ধরার চেষ্টা করেছেন।
এই মূল্য বান পুস্তিকা সকলের সংগ্রহে রাখার মতো। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা তাদের গ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন বলে আশা করা যায়। আয়োজক সংগঠনের কর্মী সাথীরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

