এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় অনুপ্রেরণার সারা রাজ্য জুড়ে দিদিকে বলো জনসংযোগ যাত্রা শুরু হয়েছিল কয়েক দিন আগেই।
ধনতলা থেকে তিনি তার এই যাত্রা শুরু করেন। প্রচন্ড গরমের তীব্রতা উপেক্ষা করেও সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাদের সমস্যার কথা শোনেন বিধায়ক।
শুধু তাইই নয়, এলাকার বাসিন্দাদের কি কি অভাব অভিযোগ রয়েছে তা নিয়েও সরাসরি আলোচনা করেন তিনি।
বিভিন্ন সমস্যা মন দিয়ে শোনেন তিনি এবং বলেন ছোটখাটো সমস্যা খুব তাড়াতাড়ি যেমন সমাধান করতে হচ্ছে তেমনি অন্যান্য সমস্যাগুলোও খুব শীঘ্রই সমাধানের চেষ্টা করবেন তিনি। এর আগেও বিধানসভার একাধিক জায়গাতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে তাদের বাড়িতে রাত্রি যাপন করে, তাদের সঙ্গে একসঙ্গে পংক্তি ভোজের আসরে বসে করিম চৌধুরি একাত্ম হয়ে গিয়েছিলেন।
এবারও সেই একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটল। আসলে সাধারণ মানুষের খুব কাছাকাছি না পৌঁছলে একজন জনপ্রতিনিধি সেই সমস্যাটা কে অনুভব করতে পারেন না তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিদিকে বল কর্মসূচির সত্যিই প্রয়োজনীয়তা স্বীকার করে নেন তিনি।
সাধারণ মানুষের সমস্যা যদি জনপ্রতিনিধির কাছে উঠেই না এলো তবে সমাধান কিভাবে হবে এবং কেনই বা সাধারণ মানুষদের ছুটে ছুটে জনপ্রতিনিধির কাছে বার বার শুধু আসতে হবে।
জনপ্রতিনিধিদেরও দায়িত্ব বর্তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শোনা ।মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি সেই সুযোগটাই করে দিয়েছে।
এবং সেই রাস্তাই দেখিয়েছে। বিধায়ক জানিয়েছেন, সোমবার ওই এলাকা সংলগ্ন সাতটি গ্রামে তাঁর এই জনসংযোগের সভা রয়েছে।
তা কার্যকরী করতেই ময়দানে নেমেছেন তিনি।এদিন বিধায়কের সঙ্গে ছিলেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্য মহম্মদ সরবর,উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ফরহাদ বাণুর প্রতিনিধি জাভেদ আখতার,মহম্মদ কামালউদ্দিন প্রমুখ।তৃণমূল কংগ্রেসের যুব নেতা ইমদাদ চৌধুরী জানান,এই দুদিনে কসবা ধনতলা থেকে শুরু করে,মিঞা বস্তি, মদিখানা সহ সাতটি এলাকায় জনসংযোগ কর্মসূচি রয়েছে তাদের।



