বজ্রপাতে মৃত্যু হল তিনজনের। ঘটনায় আহত আরও তিনজন।




মালদা ২২ সেপ্টেম্বরঃ 

বজ্রপাতে মৃত্যু হল তিনজনের। ঘটনায় আহত আরও তিনজন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রবিবার দুপুরে মালদহ জেলার পুখুরিয়া থানার হরিণ কোল এলাকায়। 

 জানা গেছে মৃতরা হল আনারুল হক (৩০), হাসান আলী (৩২) এবং শেখ হোসেন (২৭)।




 ঘটনায় আহত মহিদুর হোসেন, সাদিকুল ইসলাম এবং কাদির হোসেন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। 

জানা যায় এদের প্রত্যেকের বাড়ি কারো পুখুরিয়া থানার পরানপুর গ্রাম পঞ্চায়েতের চুনাখালি কারো বা উপরিটোলায়। 

 এদিন দুপুরে তারা সকলে কেউ ধানের ক্ষেতে কেউ আবার পটলের খেতে কাজ করছিল। 

ঠিক সে সময় কালো মেঘে ছেয়ে যায় গোটা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ করে নেমে আসে বৃষ্টি। ঠিক সেই সময় তারা মাঠ সংলগ্ন একটি বাড়ির পাশে গিয়ে আশ্রয় নেয়। 

স্থানীয় সূত্রে জানা যায় ঠিক সেই সময় বজ্রপাতে আহত হয় তারা সকলে। 




তাদের উদ্ধার করে আড়াই ডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। 

বাকিদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। 

এই ঘটনায় পরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...