জেলার মেয়ের সোনা জয়ে, খুশি জেলাবাসী,




অরিত্র ঘোষ , প্রতিবেদক,

 বোলপুর-বীরভূম , 

 সোনা জয়ের লক্ষ্যেই বিদেশের মাটিতে জেলার মেয়ে পারমিতা। 

 পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের নিকটবর্তী গ্রাম গোয়ালপাড়া, সেই গ্রামেরই মেয়ে পারমিতা ভট্টাচার্য ।




 আজ জেলার , রাজ্যের এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে পারি দিয়েছে বিদেশের মাটিতে। বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী , ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্য স্তরে রুপো জয় এবং জাতীয় স্তরে সোনা জয় করে সকলের মনে জায়গা করে নিয়েছে এই সোনার মেয়ে, এখন তার লক্ষ্য আন্তর্জাতিক স্তরে তাফিসা মার্শাল আর্টস ফেস্টিভ্যালে জয়ী হওয়া,

 আর সেই লক্ষেই সে পাড়ি দিয়েছে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে,আন্তর্জাতিক জিত কুনে ডু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। মধ্যবৃত্ত পরিবারের মেয়ে পারমিতা,

 আর্থিক সংকট থাকা সত্তেও অদম্য মনের ইচ্ছা শক্তির জোরেই সে এগিয়ে চলছে তার লক্ষ্যের দিকে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভারত থেকে দুইজন প্রতিযোগী রওনা দিয়েছিল যার মধ্যে বীরভূম তথা, পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিযোগি হিসেবে যোগ দিচ্ছে পারমিতা। 

তার প্রশিক্ষক শ্রী কৌশব সান্যাল জানান "পারমিতা খুব ভালো মেয়ে, খেলা ধুলার প্রতি ওর বিশাল আগ্রহ। নিজের জেদ আর কঠোর অনুশীলন এর মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ডাক পেয়েছে"। 




 পারমিতা র বক্তব্য-" আমার খুব ভালো লাগছে যে ,আমি আমার জেলা বীরভূম তথা সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে জয় লাভ করেছি। 

আর্থিক প্রতিকূলতা থাকা সত্তেও কোনোরকমে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি যার সম্পূর্ণ কৃতিত্ব আমার মা এবং বাবার। ওনারা আমার পাশে সবসময় থেকেছেন। আর যার কথা না বললেই নয় তিনি হলেন আমার প্রশিক্ষক তথা গুরুজী কৌশব স্যার।

 পরবর্তীকালে যদি কোনো রকম আর্থিক সাহায্য পায় কোনো সহৃদয় ব্যক্তির কাছে, তাহলে ভবিষ্যতে আরও অনেক বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো"। 

গত ১৩ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত , রাশিয়ার রাজধানী মস্কো তে চলা এই প্রতিযোগিতায় ভারতীয় প্রতিযোগী হিসেবে পারমিতা , প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এর প্রতিযোগী কে হারিয়ে স্বর্ণ পদক জয় করেছে। 

আগামী ২১ শে সেপ্টেম্বর সে বীরভূমের মাটিতে ফিরছে। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...