এবি বঙ্গ নিউজ ডেস্ক:
তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ওমপ্রকাশ মিশ্র। বুধবার বিধানসভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগ দেন । উপস্থিত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।বাংলার কংগ্রেস রাজনীতিতে ওমপ্রকাশ মিশ্রকে সামনে রেখে বরাবরই লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন সোমেন-অধীররা।বেশ কিছুদিন ধরেই ওমপ্রকাশের সঙ্গে দলের দূরত্ব বাড়ছিলে বলেই খবর ৷ এমন কী, বেশ কয়েকবার তৃণমূলের পক্ষে সওয়াল করতেও শোনা গিয়েছিল এই কংগ্রেস নেতাকে ৷
