নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। যার জেরে উত্তেজনা ছড়ালো বাগুইআটি থানার আটঘরা এলাকায়।আফরিন তরফদার নামে এক বছর ছাব্বিশের তরুণী জ্বর নিয়ে আটঘরায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন ।শনিবার তাঁর মৃত্যু হয়। তারপরই যুবতীর পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। হাসপাতালের সামনে বেশ কিছুক্ষন বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেন।
