অবৈধভাবে ধান ও গম ভাঙ্গানোর অভিযোগ তুলে জেলা শিল্প কেন্দ্রে ডেপুটেশন দিল উত্তর মালদা মিল অ্যাসোসিয়েশনের সদস্যরা।




নিজস্ব প্রতিবেদক,,মালদা, ১২ সেপ্টেম্বর : 

অবৈধভাবে ভুটভুটিতে মিল সেট করে ধান ও গম ভাঙ্গানোর অভিযোগ তুলে জেলা শিল্প কেন্দ্রে ডেপুটেশন দিল উত্তর মালদা মিল অ্যাসোসিয়েশনের সদস্যরা।

 বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ,জেলা শিল্প কেন্দ্রের সামনে উপস্থিত হন উত্তর মালদা মিল এসোসিয়েশনের সদস্যরা। 

সেখানে দীর্ঘক্ষন অবস্থানের পর, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিকের হাতে দাবি পত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মাইনুল হক, সম্পাদক আব্দুল শেখ সহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি মাইনুল হক বলেন, তারা কেউ ৬ লক্ষ কেউবা ১০ লক্ষ টাকা ব্যয় করে মিল খুলেছেন। তাদের কাছে বৈধ কাগজ রয়েছে। 

সরকারের অনুমতি নিয়েই তারা মিল খুলে ব্যবসা করেন। তাদের অভিযোগ, বর্তমানে এলাকায় অবৈধ ভুটভুটিতে মিল সেট করে গ্রামে গ্রামে ঘুরে ধান,গম পিষাই করছেন। 

এর ফলে তাদের ব্যবসা লাটে উঠছে। 

অনেকে মিল বন্ধ করে রেখেছেন। প্রতি মাসের ইলেক্ট্রিক বিল তোলাও দায় হয়েছে তাদের। এর আগে বিডিও সহ অন্যান্য আধিকারিকদের জানিয়েও কোনো ফল হয়নি।

 তাই চাঁচল ও রতুয়া থানা এলাকার প্রায় ৭৪ জন মিল মালিক ক্ষতির মুখে পড়ছেন। সেই কারণে বৃহস্পতিবার মালদা জেলা শিল্প কেন্দ্রের আধিকারিকের হাতে তাদের দাবি পত্র তুলে দেন। 

তারা বলেন, আগামী দিনে যদি প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে তারা পথে নামতে বাধ্য হবেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...