বিয়ে করার উদ্দেশে প্রেমিকের বাড়িতে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ধন্যায় বসলো প্রেমিকা।




নিজস্ব প্রতিবেদক, গঙ্গারামপুর,, 

 প্রেমিককে বিয়ে করার উদ্দেশে প্রেমিকের বাড়িতে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ধন্যায় বসলো প্রেমিকা।

দরজা খুললে আত্মহত্যার হুমকি প্রেমিকার।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ১০নম্বর উদয় গ্রাম পঞ্চায়েতের পালসা এলাকায়।




পরিবারের পাশাপাশি গ্রাম বাশিরাও মেয়েটিকে বোঝালে ,বুঝতে নারাজ ওই প্রেমিকা। মেয়েটি নাবালিকা হওয়ায় গঙ্গারামপুর থানায় বিষয়টি জানানো হয় ছেলের বাড়ির তরফে। 




 গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে,গঙ্গারামপুর থানার ১০নম্বর উদয় পুর গ্রাম পঞ্চায়েতের পালসা এলাকার বাসিন্দা মোজা সরকারের ছেলে আরমান সরকারের সঙ্গে মানপুর এলাকার বাসিন্দা রিজাউদ্দিন মিঞা র মেয়ে ঋভানা খাতুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বেশ কয়েক বছর আগে। 

আরমানের পরিবার সূত্রে জানা গিয়েছে,প্রায় দেড় মাস আগেও এই মেয়ে তার ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল।মেয়েটিয়ে পরিবার থানায় অভিযোগ জানালে মেয়ে টিকে তার পরিবারের হাতে তুলে দেন তারা। 

এরপর বুধবার হঠাৎ ই ঋভানা আরমানের বাড়িয়ে ঢুকে ঘরের দরজা বন্ধ করে আরমানকে বিয়ে করার জন্য ধন্যায় বসে।ঘরের দরজা খুললে আত্যহত্যা র হুমকি প্রেমিকার।

যদিও ছেলে ও মেয়ে দুই জনের বয়স ই ১৮ হইনি তাই সুষ্ঠ মিমাংশা র দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

এবিষয়ে ঘরের দরজা না খুলে ঋভানা খাতুন জানিয়েছেন;আমি আরমানকে ই বিয়ে করবো ।না হলে আত্যহত্যা করবো। 

এবিষয়ে আরমানের মা আইতুন বিবি জানিয়েছেন;সমস্ত বিষয়টি সুষ্ঠ মিমাংশা দাবি জানায়। এবিষয়ে দুই জন গ্রামবাসী জানিয়েছেন;ঘটনাটি প্রশাসনের দেখা উচিৎ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...