পরিত্যক্ত ঘর থেকে তাজা বোমা উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা র চামপাহাটি এলাকায় পরিতক্ত রেল কোয়ার্টারে ।
বারুইপুর:-
বারুইপুর থানার অন্তর্গত চামপাহাটি রেল স্টেশন সংলগ্ন এলাকার মানুষ আজ সকালে পরিতক্ত রেল কোয়ার্টারের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে।
এরপর ক্রমশ কৌতুহলী মানুষ ভিড় করতে থাকে,কাছে গিয়ে ওই ব্যাগ খুলতেই দেখা যায় ওর মধ্যে পাঁচটি তাজা বোমা রাখা আছে।
সাথে সাথে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। অল্পক্ষণেই ঘটনাস্থলে চলে আসে বারুইপুর থানার পুলিশ এবং ওই তাজা বোমা গুলিকে নিষ্ক্রিয় করতে জলের মধ্যে চুবিয়ে রাখা হয়।
কে বা কারা কি উদ্দেশ্যে ব্যাগে করে ওই তাজা বোমা ওখানে রেখেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
যদিও এ ব্যাপারে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
