দক্ষিণ দিনাজপুর,১৯ শে সেপ্টেম্বর;
দুই দিন নিখোঁজ থাকার পর দীঘির পাড়ে এক যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ধলদীঘি এলাকায়।
এদিন এলাকাবাসীরা দীঘির জলে মৃত দেহ টি দেখতে পেয়ে থানায় জানানো হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।
পরিকল্পিত ভাবে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অনুমান পরিবারের।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম প্রসেনজিৎ চক্রবর্তী (২৮),বাবা লক্ষণ চক্রবর্তী,বাড়ি গঙ্গারামপুর থানার মিশন মোড় এলাকায়।
পেশায় সে ধলদীঘির পহরির কাজ করতেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে,গত দুই দিন আগে মঙ্গলবার রাত্রে খাওয়া দাওয়া সারার পর একটি ফোন আসে, তার পর সে তার মায়ের কাছে থেকে একশো টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
মাঝে মাঝে সে মদ্যপ নেশাও করে,সারা রাত্রি ও পরের দিন ও বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে।বৃহস্পতিবার সকালে এলাকাবাসীরা ধলদিঘির জলে একটি মৃত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।নিখোঁজ ওই যুবকের পরিবার সেখানে গিয়ে মৃত দেহ সনাক্ত করণ করে।
এরপর থানায় জানানো হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন।তবে মৃত ওই পরিবারের অনুমান প্রসেনজিৎ কে ফোন করে নিয়ে গিয়ে পরিকল্পনা ভাবে মেরে জলে ফেলে দিয়েছে।
এবিষয়ে মৃত ওই যুবকের ভাই নন্দ চক্রবর্তী ও তার মামা প্রদুৎ রায় জানিয়েছেন, ধলদীঘি জলে একটি মৃত দেহ উদ্ধার ঘটনা শুনেই ঘটনা স্থলে গিয়ে মৃত দেহ সনাক্ত করণ করে জানতে পারে দুই দিন আগে নিখোঁজ হওয়া প্রসেনজিৎ এর মৃতদেহ।
তাদের অনুমান প্রসেনজিৎকে পরিকল্পনা ভাবে মেরে জলে ফেলে দিয়েছে।ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে এলাকাবাসী সন্তোষ সাহা জানিয়েছেন,সকালে একটি মৃত দেহ জলে ভেসে থাকতে দেখতে পায় ।
এরপর থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

