মালদাঃ
প্রতি বছরের মত এ বছরও মহালয়ার সকালে দেবীপক্ষের সূচনায় মালদা প্রেস এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠান করা হয়েছিল।
গৌড় রোডের একটি ভবনে সেই প্রতিযোগিতা হয়েছে।
প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।

