মহান দাঙ্গা শহীদ আমির হোসেন চৌধুরীর জন্মজয়ন্তী উদযাপন।




জাকির হোসেন ,সরবেড়িয়া। 

 এবি বঙ্গনিউজ ,। 

 বারাসাত শহরের জোরালোভাবে পালিত হল ‘আত্মীয় সমাজের ’ সচিব বাবলু সরকার এর উদ্যোগে শহীদ আমির হোসেন চৌধুরীর জন্ম জয়ন্তী উৎসব । 

আমির হোসেন চৌধুরী ছিলেন সুসাহিত্যিক, কবি নজরুল ও শিক্ষাব্রতী রোকেয়া চর্চার দিশারী এবং ১৯৬৪ সালের ১৫ ই জানুয়ারি ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা প্রতিরোধ মিছিলে অংশ নিতে গিয়ে শহীদ হন। 

 আমির হোসেন চৌধুরী ছিলেন গভর্মেন্ট বেকার হোস্টেলের আবাসিক ছাত্র । 



তার জীবনে কলেজের দায়িত্ব ছিলেন মহান বিজ্ঞানী কুদরত-ই-খুদা। 
 বাবলু সরকারের কন্ঠে জোরালো ভাবে উচ্চারিত হয় যে ,এদের সম্পর্কে নিয়মিত আলোচনা হলে ছাত্রসমাজ শুভবোধ সঞ্চারিত হবে । 

তরুণ শিক্ষক বাবলু সরকার আরও বলেন- আমরা হিন্দু- মুসলমান থেকে উত্তীর্ণ হয়ে এই ভালোবাসার মাধ্যমে আমরা বাঙালি হবো। হিন্দু-মুসলমানের চেয়ে বাঙালি পরিচয় কে বড় করব ।

 বাঙালি ,বিহারী ,পাঞ্জাবি, পরিচয়ের থেকে ভারতীয় পরিচয় বড়ো করবো। 

ভারতীয় ,পাঞ্জাবি, বাংলাদেশি জাপানি ,ইংরেজি থেকে বিশ্ব মানব এর পরিচয় কে বড় করব। 

আমাদের নিজস্ব সংস্কৃতির থাকবে কিন্তু আমরা যেন বিশ্বমানব হয়ে উঠি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...