দেশে যতদিন সাধারণ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রনা থাকবে ততদিনই প্রাসঙ্গিক থাকবে বামপন্থীরা


দেবাশিস মজুমদার, বিশেষ প্রতিবেদক

 এই প্রথম সর্বভারতীয় ক্ষেত্রে বামেদের আসন দশের নিচে এবং বাংলায় তা শূন্য। ২০১৪-র গত লোকসভায় ও যাদের আসন ছিল বারো এবং এবার (২০১৯-এ)তার দু'তিনটি বৃদ্ধির আশা যাঁরা করেছিলেন, তাঁদের আশার বরফ, ঠান্ডা জল ঢেলে দিয়েছেন মাননীয় নির্বাচক মণ্ডলী।একে শুধু জল ঢালা বললে বোধহয় অনেকটা কম বলা যায়। কারণ দেখা গেছে, বামপন্থীদের জামানত বিলকুল বাজেয়াপ্ত হয়ে গেছে। পরিসংখ্যান বলছে, একেবারে লোকসভা নির্বাচনে বামপন্থীদের প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৫ লক্ষ ৯৪ হাজার ২৮৩ টি। এরাজ্যে বামপন্থীদের ভোট সাড়ে সাত শতাংশে নেমে গেছে একথা ঠিক। এই প্রেক্ষাপটে অনেকেই বামপন্থীদের ভবিষ্যৎ নিয়ে ভীষণভাবে আতঙ্কিত। ২০১১-র পর থেকে বামপন্থীরা এরাজ্যে ঘুরে দাঁড়াতে পারেনি একথাও ঠিক। কিন্তু তা সত্বেও বামপন্থীরা টিকে থাকবে এ কথা জোর দিয়ে বলা যায়। কারণ কতিপয় নেতার অবাঞ্চিত পদস্খলন ঘটলেও যে সংগঠন 'আদর্শ'-এর উপর বিশ্বাসী সেই সংগঠনটিকে থাকতে বাধ্য। সে আদর্শ সবার পছন্দের নাও হতে পারে। কিন্তু কিছু মানুষের তো পছন্দের বটেই। বেশিদিন আগের কথা নয়। এইতো এপ্রিলের ঘটনা। যাঁরা সংবাদমাধ্যমের চোখ রাখেন তাঁরা জানেন, স্পেনের সমাজতন্ত্রীরা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। সময়পোযোগী করে অনেককেই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করেছেন এবং তার সুফলও পাচ্ছেন। সেটা এদেশের বামপন্থীদের কাছে ও যথেষ্ট অনুপ্রেরণার কথা। নিজেদেরকে প্রানিত বা উজ্জীবিত করার ঘটনা ও বটে। সুতরাং ভেঙ্গে পড়ার কোনও কারন নেই। মানুষের সঙ্গে থাকলে ফিনিক্স পাখির মতোই আবারও জেগে উঠবে বামপন্থীরা একথা জোর দিয়েই বলা যায়। পরিবর্তন আসবেই। পরিবর্তনই প্রকৃতি ও জগৎ সংসারের অনিবার্য নিয়ম। ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে এই যা। সে সময় টুকু দিতে হবে বৈকি। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। মানুষের ওপর অশ্রদ্ধভাব পোষণ করাও অন্যায়। মানুষই ভুল করে। মানুষই অন্যায় করে। সেই ভুল ও অন্যায় করা মানুষই আবার নিজেদেরকে সংশোধন করে। ঠিক পথে পরিচালনা করার চেষ্টা করে। ভারতের কমিউনিস্ট পার্টির বয়স প্রায় একশো হতে চলল। কংগ্রেস নামক দলটির পরই তার স্থান। শতবর্ষের কোনও রাজনৈতিক দল কখনও উঠে যেতে পারে? যার শিকড়বাকড় মাটির প্রত্যন্ত প্রদেশের ছড়িয়ে যায়, যার ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ে, তাকে কি বরাবরের জন্য ধ্বংস করা কি এতই সহজ? কিম্বা সেকি রাতারাতি বিলুপ্তির পথে গা বাড়াতে পারে? না বাড়ানো সম্ভব? সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। ঝড়-ঝাপটা আসবেই। তাকে অতিক্রম করার সাহস কিম্বা যোগ্যতা বামপন্থীদের আছে। একটা-দুটো নির্বাচনের ফলাফল দিয়ে একটা প্রাচীন রাজনৈতিক সংগঠনের অস্তিত্ব রক্ষা কিম্বা অস্তিত্বহীনতার বিষয়টি কোনও ভাবেই বিচার্য হতে পারে না। এদেশে যতদিন পর্যন্ত সাধারণ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা শোষন-নিপীড়ন লাঞ্ছনা-বঞ্চনা থাকবে, ততদিন পর্যন্ত বামপন্থীদের প্রাসঙ্গিকতা ও অস্তিত্বও বজায় যে থাকবে তা নিশ্চিত। কারণ একমাত্র প্রকৃত বামপন্থীরা শোষিত-বঞ্চিত তাথা সাধারণ মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা রাখেন। তাদের শোষণ-নিপীড়নের অবসান ঘটাতে প্রতিবাদ আন্দোলনে সামিল হন। একথা অস্বীকার করবে কে?

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...