এবি বঙ্গনিউজ,মালদা, ০৪ সেপ্টেম্বর :
৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার ও বাইপাস চালুর দাবিতে বুধবার এন এইচ আই অধিকর্তার দফতর ঘেরাও করল মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স।
এদিন দুপুরে ইংরেজবাজারের বোম্বে রোড থেকে ব্যাবসায়ীরা জাতীয় সড়ক ধরে মহানন্দা সেতু পার হয়ে পুরাতন মালদার মঙ্গলবাড়িতে থাকা জাতীয় সড়কের অফিসে পৌঁছান।
সেখানে দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন এই ডেপুটেশনের নেতৃত্ব দেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু , সহ-সভাপতি কমলেশ বিহানি, যুগ্ম সম্পাদক উত্তম সাহা, উজ্জ্বল সরকার, কোষাধক্ষ্য বিমল চন্দ্র দাস সহ অন্যান্য মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের অন্যান্য শাখা সংগঠনের সদস্যরা।
ব্যবসায়ীরা প্রকল্প অধিকর্তা ডি কে হানসারিয়াকে দীর্ঘক্ষন ঘেরাও করে রাখেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়েছিল অফিস চত্বরে। ডেপুটেশন কারিরা অর্থাৎ ব্যবসায়ীরা দীর্ঘক্ষন ধরে জাতীয় সড়ক অধিকর্তাকে ঘিরে নানান ধরনের প্রশ্ন তুলেন এবং তার ব্যর্থতাও তুলে ধরেন।
যদিও জাতীয় সড়ক অধিকর্তা জানান যে আদালতের নির্দেশ মেনে তারা জাতীয় সড়কে চলাচল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কারণ বাইপাশে রেল লাইনের উপরে নতুন নির্মায়িমান সেতু হয়েছে সেটি কিছু সমস্যা থাকায় বর্তমানে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে ।
ব্যবসায়ীদের দাবি, পুজোর সময়টুকু অন্তত বাইপাস চালু রাখতে হবে।
এদিকে এদিন পুরাতন মালদা থেকে ইংরেজবাজারের বাঁধাপুকুর পর্যন্ত ব্যাপক যানজট বাধে। বিপাকে পড়েন যাত্রী থেকে সাধারণ মানুষ।
মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার,বাইপাস চালু ও জাতীয় সড়কের যানজট মুক্ত করার দাবিতে তারা শহরে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি নিয়েছেন।
তিনি বলেন, অবিলম্বে জাতীয় সড়কের বাইপাস চালু না করলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন।