প্রচেষ্টার' প্রচেষ্টায় বস্ত্রহীন শিশুদের মুখে ফুটছে হাসি"





সেখ সফি কামাল, 

এবি বঙ্গনিউজ, পূর্ব বর্ধমান।

 এক মানবিক প্রয়াস,কয়েকজন যুবক যুবতীর প্রচেষ্টায় তৈরী এই প্রচেষ্টা। এটি একটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী গ্রুপ ।

 এই গ্রুপের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার সদরঘাট বস্তি এলাকার ৬০ জন অসহায় দুস্থ বাচ্চাদের নতুন পোশাক উপহার দেওয়া হলো। এই 'প্রচেষ্টা' গ্রুপের সদস্য অতুন কুন্ডু,মৌসুমা খাতুন, রামানন্দ ভট্টাচার্য, রাজকমল মণ্ডল, সোমাশ্রী মণ্ডল, দিব্যেন্দু দাস, অভিজিৎ রায়,রিম্পা মালিক, রাজলক্ষ্মী বন্দোপাধ্যায়,জেসমিন খাতুন, মৃত্যুঞ্জয় মিত্র আমাদের বলেন- আমরা প্রচেষ্টা গ্ৰুপের সদস্য। 

আমরা সকলেই স্টুডেন্ট। আমাদের ছাত্রজীবনে আমরা প্রত্যহ রাস্তা ঘাটে যাতায়াত করতে করতে এমন কিছু অসহায় মানুষদেরকে দেখি যাদের কিছুজনের থাকার বাড়ি ঘর নেই। আবার কিছুজন অভাবের সাথে লড়াই করে নিজেদের অস্তিত্বের জন্য সংগ্ৰাম চালিয়ে যায়।

 আমরা যেহেতু সবাই স্টুডেন্ট সেহেতু আমরা নিজেদের সামর্থ্য মতো এই অসহায় মানুষগুলোর পাশে থাকার জন্য 'প্রচেষ্টা' নামে একটা ছোট্ট গ্ৰুপ তৈরী করি। কিন্তু আজ আমরা আমাদের পাশে অনেক সহৃদয় মানুষকে পেয়েছি। আমাদের এবারের অনুষ্ঠান হয়েছিল বর্ধমান সদরঘাট বস্তি এলাকায়। 

আমাদের প্রকৃত উদ্দেশ্য ছিল নতুন জামা উপহার দিয়ে ওই গরীব বাচ্চাদের মুখে হাসি ফোটানো। আমাদের পরের অনুষ্ঠান শীতকালে বস্ত্র বিতরণ তাই আমরা চাই আমাদের পাশে এভাবেই যেন সকল সহৃদয় মানুষ এসে আমাদের সাহায্য করেন। সহৃদয় ব্যক্তিদের সাহায্য ছাড়া আমাদের পথ চলা সম্ভব হবে না।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...