আব্দুস সামাদ,
প্রতিবেদক,
,জঙ্গিপুর, মুর্শিদাবাদ..
পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে ধেয়ে এসেছে এক আশঙ্কা জনক ভয়।
আসামের পরেই হয়তো ঘোষণা দেওয়া হবে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে আসামের মতোই পশ্চিম বঙ্গে এন আর সি চালু হবে।
এই এন আর সি নিয়ে সাধারণ থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্য্যন্ত মানুষের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়েছে। হটাৎ করে শুরু হয়েছে ভোটার আপডেটের কাজ ছুটে চলছে মানুষ জন সেই পথে।
মুর্শিদাবাদে রেশন কাডের কাজ শুরু হয়েছে নতুন আবেদন,ভুল সংশোধন,পরিবর্তন,স্থান্তরিত,করা সাধারণ মানুষ খেয়ে না খেয়ে সেই সকালে গিয়ে লাইন দিচ্ছে বি ডিও অফিসে।
মুর্শিদাবাদ এমন একটি জেলা। এই জেলার বেশির ভাগ মানুষ কর্মজীবনের জন্য কাটাতে হয় বিদেশে।
সেই সমস্ত কাজ গুলি করতে হয় বাড়ির মহিলাদের তারা খেয়ে না খেয়ে বৃদ্ধ থেকে শুরু করে সবাই রেশন কাডের জন্য লাইন দিতে হচ্ছে বি ডিও অফিসে।
সেখানে নেই সঠিক পরিষেবা শুধু মাত্র দুটি কাউন্টার খোলা হয় রাঘুনাথগঞ্জ 2নম্বর ব্লকে।
সেই সমস্ত মানুষের কষ্ট,হয়রানি দেখে মহালদারপাড়া এডু প্লাস কোচিং সেন্টারের সাত জন শিক্ষক মহাশয়ের উদ্যোগে আজ একটি এন আর সি, এন পি আর,ডিজিটাল রেশনকার্ড,ভোটার কার্ডের বিষয়ে একটি মহালদারপাড়াই জনসচেতনতা মূলক পথসভার আয়োজন করেন উক্ত পথ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষক মহাশয় মাসুদ হাসান এ ছাড়াও বক্তব্য রাখেন উক্ত কোচিং সেন্টারের টি আই সি মোঃ সেলিম মহাশয় তিনি জনসাধারণের সামনে খুব সুন্দর ভাবে এন আর সি কি সে বিষয়ে মানুষের কাছে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন, এ ছাড়াও তিনি রেশনকার্ড, ভোটার কার্ড,এই সমস্ত জিনিস কি ভাবে কোন নিয়মে করতে হবে একের পর এক পার্ট পার্ট করে জনসাধারণের সামনে বুঝিয়ে বলেন।
তিনি বক্তব্যবের মধ্যে জানান জনসাধারণের উদ্দেশ্যে আপনারা শান্ত,সুস্থ,স্বাভাবিক ভাবে কাজ করুন,কোনো ধরনের বিভ্রান্তিতে পড়বেন না কোনো গুজবে কান দেবেন না।
এছাড়াও তিনি বলেন রেশন কাডের কাজ যদি প্রতিটি অঞ্চলে অঞ্চলে নেওয়া হয় তবে সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে সেই দিকে লক্ষ্য রাখার জন্য ব্লক অধিকারী অফিসারদের দৃষ্টি আকর্ষণ করতে চান।
এডু প্লাস কোচিং সেন্টারের পক্ষ থেকে জঙ্গিপুর লোকসভার সংসদ খলিলুর রহমান মহাশয়ের কাছে একটি প্রতিনিধি ডেপুটেশন দেবেন।
পরিশেষে তিনি বলেন জনসাধারণের যে কোনো কাজের জন্য এডু প্লাস কোচিং সেন্টারের সমস্ত শিক্ষক মহাশয় যথা সাধ্য সময় দেবেন।
উক্ত পথ সভায় মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো।
উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন এডু প্লাস কোচিং সেন্টারের সাত জন ভারপ্রাপ্ত শিক্ষক মহাশয় গণ মোঃ সেলিম TIC, মোঃ মাইদুল ইসলাম, ইসমাইল শেখ,জিব্রাইল শেখ,আলমগীর শেখ,কবীর শেখ,ও আবু রায়হান মহাশয় গণ।



