লক্ষাধিক টাকা সহ মোবাইল ও সোনার আংটি ছিনিয়ে নিলো একদল দুষ্কৃতী




নিজস্ব প্রতিবেদক,

মালদা ১৭ সেপ্টেম্বর ঃ 

এক ব্যবসায়ীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা সহ মোবাইল ও সোনার আংটি ছিনিয়ে নিলো একদল দুষ্কৃতী ।

 দুষ্কৃতীদের আঘাতে ওই ব্যবসায়ী চরম ভাবে আক্রান্ত । 

মোথাবাড়ি এলাকায় সমাজবিরোধী দের দৌরাত্ব বৃদ্ধি ও বার বার ব্যবসায়ী আক্রান্তের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মোথাবাড়ি ব্যবসায়ী সংগঠন ।

গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ ।

 ঘটনার বিবরনে জানা কালিয়াচক এলাকার বাসিন্দা মুক্তার আজিজ ।

 মোক্তার মোবাইল ডিস্ট্রিবিউটর এর কাজ করেন। 
প্রতিদিনই মোথাবাড়ির ও কালিয়াচক এলাকার বিভিন্ন দোকানে মোবাইল ডিস্ট্রিবিউশন করেন এবং টাকা সংগ্রহ করেন ।

 রবিবার রাতে একটি মারুতি ওমনি ভ্যানে করে মোথাবাড়ি এলাকার বিভিন্ন দোকান থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন । 

রাতে একদল সমাজবিরোধী পেট্রল পাম্প এলাকায় বাঘমারা ব্রিজের কাছে একটি জায়গাতে গাড়ি ধরে। দুষ্কৃতী রা ব্যবসায়ী কে প্রচন্ড প্রহার করেন । ব্যবসায়ীর কাছে থেকে দেড় লক্ষাধিক টাকা, বেশকিছু মোবাইল ও হাতের আঙ্গুলের সোনার আংটি খুলে নেয় । 

আক্রান্ত ব্যবসায়ী মোক্তার আজিজ জানান, " আমি মোবাইলের ডিস্ট্রিবিউটর কাজ করি প্রদান টাকা তুলি । 

বাঘমারা ব্রিজের কাছে ৭/৮জনের একটি দল এসে ঘিরে ধরে সব টাকা নেয় ।আমাকে প্রচন্ড মারে । আমি অজ্ঞান হয়ে যায় । 

জ্ঞান ফিরে দেখি আমার টাকা সোনার আংটি ও মোবাইল নায় । গোটা বিষয়টি নিয়ে আমি মোথাবাড়ি থানার পুলিশের জানিয়েছি ।

 এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মোথাবাড়ি ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সমিতির সম্পাদক মিনু আহমেদ জানিয়েছেন গত কয়েক মাসে একাধিক ব্যবসায়ী মোথাবাড়ি এলাকায় আক্রান্ত হচ্ছে। 

এলাকায় সমাজবিরোধীদের দাপট বাড়ছে । আমরা বিষয়টি নিয়ে খুব চিন্তিত। ব্যবসায়ীদের উপর এভাবে আক্রমণ হতে থাকলে আমরা ভবিষ্যতে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাব। 

বিষয়টি নিয়ে মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে এ ধরনের একটি অভিযোগ হয়েছে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করে খতিয়ে দেখছে। মালদা জেলা পুলিশের ডি এস পি জানান, "মোথাবাড়ি তে এই ধরনের একটি ঘটনা ঘটেছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...