বাস্তুবাড়ি নিয়ে বিবাদ , প্রতিবেশীর হাতে আক্রান্ত যুবক । ছেলেকে বাঁচাতে গিয়ে দা এর কোপ খেলো মা ।




নিজস্ব প্রতিবেদক, ক্যানিং। 

 বাস্তুবাড়ি নিয়ে বিবাদ , প্রতিবেশীর হাতে আক্রান্ত যুবক । ছেলেকে বাঁচাতে গিয়ে দা এর কোপ খেলো মা । ঘটনাটি ঘটেছে , ক্যানিং থানার সাতমুখি পরানিখেকো গ্রামে । 

আহত যুবক মারুফ গাজী (২৬) ও মা শাকিলা গাজী (৪০) । ঘটনা সূত্রে , পরিবারকে ভুল বুঝিয়ে বাস্তুবাড়ি লিখিয়ে প্রতিবেশী । 

আর নিজের বাস্তু বাড়ি কে ঠিক রাখতে বিভিন্ন সরকারী দপ্তরে যায় মারুফ । আর সে টা রাগের কারণ হয়ে দাঁড়ায় প্রতিবেশী কয়েকজন যুবকের । 
সেই রাগের কারণে , মারুফকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে বাড়ির মধ্যে মারধর করে প্রতিবেশীর । ছেলেকে বাঁচাতে ছুটে গেলে তার মাকে দা এর কোপ মারে প্রতিবেশী ।

 এরপর মা ও ছেলেকে গুরুতর আহত অবস্থার তড়িঘড়ি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশে পরিবার । 

এবিষয়ে তারা ক্যানিং থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...