কাটমানি ও দলবাজির অভিযোগ তুলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মৃত শিল্পী অর্থাৎ টেরাকোটা শিল্পীদের মধ্যে পোটার হুইল মেশিন যন্ত্র বিলি অনুষ্ঠান মাঝ পথে বয়কট করলো বিজেপির পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিল্প কর্মাধক্ষ্য।
অনুষ্ঠানের মাঝ পথে টেবিল চাপড়ে নিজের প্রতিবাদ জানিয়ে মঞ্চ ছাড়লেন কর্মাধ্যক্ষ।তার সাথে অনুষ্ঠান ছেড়ে বেড়িয়ে গেলেন অনেক টেরাকোটা শিল্পী।
পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ সুমন পাল।যে অভিযোগ তোলা হয়েছে তা অবশ্য মানতে চাননি জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানাজার সুনিল সরকার।
এই ঘটনার জেরে ব্লক অফিস এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আজ উত্তর দিনাজপুর জেলার জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের উদ্যোগে কালিয়াগঞ্জের কুনোরের হাট পাড়ার টেরাকোটা শিল্পীদের কাজের সুবিদার্থে বৈদ্যুতিক যন্ত্র চালিত হুইল মেসিন প্রদান অনুষ্ঠানের আয়োজন হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহ সভাপতি তপন দেবসিংহ,বিডিও প্রসূন কুমার ধারা,যুগ্ম বিডিও পরিমল দাস, জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প কর্মাধ্যক্ষ বিপাসা সিংহ, অন্য দুই জেলা পরিষদের সদস্য কমল সরকার ও দধীমোহন দেবসর্মা,জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনিল সরকার,কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ক্ষুদ্র কর্মাধ্যক্ষ্য সুমন পাল সহ বিশিষ্ট জনেরা।
এদিন ৩০ জন কুনোর টেরাকোটা শিল্পীদের হুইল মেশিন প্রদান করা হয়। হুইল মেশি পেয়ে খুশি টেরাকোটা শিল্পীদের।কারন তাদের আর হাতের দ্বারা কাজ করতে হবে না বৈদ্যুতিক মেশিন দিয়ে অল্প সময়ে মধ্যে বেশি করে কাজ করতে পারবে।
অপরদিকে বিজেপির কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ক্ষুদ্র কর্মাধ্যক্ষ সুনিল পাল সহ বেশ কিছু টেরাকোটা শিল্পীরা অনুষ্ঠানে হৈই হট্টগোল ও বয়কট করে বেরিয়ে আসায় ব্লক অফিসে চাঞ্চল্য ছড়ায়। পড়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে অনুষ্ঠান সম্পন্য হয়।



