পেট চালাতে কাঠ মিস্ত্রির সহায়ক হিসাবে কাজ করে যাচ্ছেন দৃষ্টিদীন দলেশ।




নিজস্ব প্রতিবেদক,, 

 দিনের পর দিন প্রশাসনের দুয়ারে মেলেনি ভাতা,অগত্য পেট চালাতে কাঠ মিস্ত্রির সহায়ক হিসাবে কাজ করে যাচ্ছেন দৃষ্টিদীন দলেশ।

 উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল পঞ্চায়েতের ডালিমগাও এলাকার বাসিন্দা এই দলেশ দেবশর্মা।

 দৃষ্টিহীন এই যুবকে ঘিড়ে প্রশ্ন সরকারি সহয়তা আসলে কাদের জন্য।ব্লক প্রশাসন অবস্য আশ্বাস দিয়েছে এবং দলেশকে প্রতিবন্ধী ভাতা দেবার ব্যবস্থা হবে।

এত দিনে সেই ভাতা মিলবে,সেটাই অবশ্য প্রশ্ন। দির্ঘ দিন ধরেই দলেশ দৃষ্টিহীন ডালিমগা এলাকায় কাঠ মিস্ত্রীর সহায়কের কাজ করে। 

কাজ বলতে খাট সহ বিভিন্ন কাঠের সামগ্রীতে হাতে আঙুলে সিরিজ কাগজ নিয়ে মাপ মত ঘশা ঘশির কাজ করে। বিগত দিনে কাঠের বিভিন্ন কাজ করতো কিন্তু এখোন ইলেট্রিক মেশিন হওয়ায় অনেক কাজ বন্ধ হয়ে গেছে দৃষ্টিহীনতায়।

এই কাজ করে মিলে ১০০-১৫০ টাকা পারিশ্রমিক তা দিয়েই নিজের পেট চালায় কারো সাহায্য ছাড়াই। যা সাধারন মানুষের কাছে দৃষ্টান্ত।মাত্র ২ বছর বয়স অসুস্থ্যতার ফলে দলেশের চোখের দৃষ্টি চলে যায়।

দৃষ্টিহীন ছেলেকে ফেলে অনত্র চলে যায় বাবা,মা।সেই দুই বছরের ছোট্ট দলেশের লালন পালন করে এসেছে তার জ্যাঠা মশসায় পাশে থাকেন দৃষ্টিহীন দলেশের। তখন থেকে জ্যাঠা মশায়ের কাজ থেকে বড় হয় তার কাছেই কাঠের কাজ শিখে ফেলে দলেশ তার বয়স এখোন ৩৫ পেড়িয়েছে।তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এলাকার মানুষ।

তার কাছে প্রতিবন্ধী শংসয় পত্র থাকা সত্তেও প্রশাসনিক দপ্তরে ঘুড়েও মেলেনি কোন প্রকার সহযোগীতা।বহুবার কাগজ পত্র জনা দেওয়া সত্তেও মেলেনি ভাতা। তাই পেট চালাতে প্রতিবেশিদের সহযোগিতায় কাঠের সহায়কার কাজ করে চলেছে দলেশ।

দলেশের কষ্টের জীবন দেখে প্রতিবেশিদের কষ্ট হয়। এদিকে দিদিকে বল কর্মসূচিতে বেড়িয়ে নিজেই জানতে পারেন দলেশের কষ্টের কথা।তিনি তার পাশে দাড়ানোর কথা বলেছেন। প্রতিবন্ধী শাংপত্র থাকা সত্তেও এত দিন কেন পেল না জানা নেই। 

তিনি তাকে এবং তার প্রতিবেশিদের বলেছেন কাগজ পত্র নতুন করে জমা দিতে বলেছেন।যত দ্রত সন্বব দলেশের হাতে ভাতা তুলে দেবার আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। 
তিনি আরো জানান দিদিকে বল কর্মসূচী এই কারনে চালু হয়েছে যাতে সাধারন মানুষের সমস্যার সমধান করা যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...