মৃৎশিল্পীরা সহযোগিতা কামনা করছে সরকারের কাছে।




নিজস্ব প্রতিবেদক,,

মালদা ১২ সেপ্টেম্বরঃ

 হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাসপাতালপাড়া এলাকায় বাড়ি মৃৎশিল্পী পবিত্রা দাসের।  




তার স্বামী পয়েন্টও দাস। তিনিও প্রতিমা তৈরীর কারিগর।  বাড়ির সামনে এক চিলতে ফাঁকা জায়গাতেই পলিথিন চাটাই দিয়ে ছাউনি করে দেবী মূর্তি গড়ার কাজ চলছে। প্রবিত্রাদেবীর এক ছেলে । 

দেবী দুর্গা প্রতিমা বানানোর পাশাপাশি বিশ্বকর্মা , লক্ষী, মনসা দেবদেবীর মূর্তিও গড়ছেন প্রবিত্রাদেবী।  মহিলা মৃৎশিল্পী পবিত্রা দাস বলেন,  শশুর নগেন দাসের হাত ধরেই মূর্তি বানানোর কাজ শিখেছি। 

এখন আমার বয়স প্রায় পঞ্চাশ ছুঁই ছুঁই । ২৫ বছর হয়ে গেল প্রতিমা বানাচ্ছি।
 একটা সময় চরম অভাব ছিল ।

 মূর্তি তৈরি করে সংসার সামলিয়েছি। একমাত্র ছেলে সেও আমার এই কাজে সহযোগিতা করে থাকে। বাম জমানায় কখনোই কোন সরকারি সুবিধা পায় নি। 

তাই এখন মুখ্যমন্ত্রীর কাছে মৃৎশিল্পী হয়ে অনুরোধ, আমাদের বিশেষ সরকারী সুবিধার মধ্যে আনুন । 

তাহলে এই শিল্প বাংলায় অটুট থাকবে। হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিডিও অনির্বাণ বসু জানিয়েছেন, যারা প্রতিষ্ঠিত নামজাদা শিল্পী রয়েছেন। 

তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এর পাশাপাশি ছোট-বড় অন্যান্য মৃৎশিল্পীদের জন্য রাজ্য সরকার বিভিন্ন ভাবে সরকারি সহযোগিতার উদ্যোগ নিচ্ছে। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...