আমতা ২ ব্লকের আশা কর্মী শুভ্রা পাল শারীরিক ও মানসিক ভাবে নিগ্রীত হল।




বিশেষ প্রতিবেদক,,-----আমতা,-----

 আমতা২ ব্লকের অন্তর্গত জয়পুর BPHC সাব সেন্টারের আশা কর্মী শুভ্রা পাল ঐ সেন্টারের ফাস্ট ANM শিবানী হাজরার দ্বারা শারীরিক ও মানসিক ভাবে নিগ্রীত হয়।

 ৬ই সেপ্টেম্বর শিবানী হাজরা ঐ সেন্টারে আশা কর্মী, শুভ্রা পাল কে ডেকে নিয়ম বহির্ভূত কাজ করায়- তাতে কিছু ভুল হওয়ার অজুহাতে কিল- চড় এমন কি চুলের মুঠি ধরে বার বার মারধর করতে থাকে এবং মানসিক ভাবে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে।




প্রসঙ্গত উল্লেখ্য শুভ্রা পাল উচ্চ রক্তচাপের জন্য ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, এছাড়াও ইতিপূর্বে এই ANM শুভ্রা পাল কে শারীরিক নির্যাতন করে। 

এই ঘটনার তীব্র নিন্দা করে পশ্চিম বঙ্গ আশা কর্মী ইউনিয়ন আশা কর্মী শুভ্রা পালের সুবিচারের দাবি করে। 




ইউনিয়নের আমতা ব্লকের পক্ষ থেকে আগামী ১৩ সেপ্টেম্বর জয়পুর হাসপাতালের BMOH কাছে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছে। সুবিচার না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন জন্য হাওড়া জেলার সমস্ত আশা কর্মীরা দৃঢ়বদ্ধ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...