বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট গ্রামের মহিলারা।



নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ।

 দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার সুভাষগঞ্জ ভিএলসি মোড়ে। 
প্রমীলাবাহিনীর পথ অবরোধ আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে গিয়ে রায়গঞ্জ- সুভাষগঞ্জ সড়কে যানবাহন চলাচল।

 ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছালেও অবরোধ তোলা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ ব্লকের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের সুভাষগঞ্জ থেকে ভাতঘরা পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার রাস্তা প্রায় ১৫ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। 




স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুকনোর দিনে যেমন চলাফেরা করা যায়না বর্ষাকালে চলা তো দুষ্কর ব্যাপার। বহুবার অনেক ধরনের আন্দোলন করার পরেও রাস্তা মেরামতের কোনও ব্যাবস্থাই নেয়নি প্রশাসন। 

শুক্রবার আশপাশের ৬-৭টি গ্রামের মহিলারা রায়গঞ্জ শহর সংলগ্ন সুভাষগঞ্জের ভিএলসি মোড়ে পথ অবরোধ আন্দোলনে শামিল হন। 




আন্দোলনকারী মহিলারা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা বহুদিন থেকে ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনের কোনও হেলদোল নেই। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে সাধারন মানুষের একমাত্র রাস্তা ব্যাবহার করে থাকে।

 ভাঙাচোরা রাস্তার কারনে নিত্যদিনই ঘটে চলেছে দুর্ঘটনা। রাস্তা মেরামতের দাবিতে বাধ্য হয়েই আজ পথ অবরোধে শামিল হয়েছেন তারা।

 প্রমীলাবাহিনীর অবরোধের জেরে বন্ধ হয়ে পড়েছে রায়গঞ্জ- সুভাষগঞ্জ সড়ক যোগাযোগ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...