আসানসোল ..
পুজোর সময় দুঃস্থ শিশুদের নিজের ইচ্ছা অনুযায়ী মলে বাজার করানো ও তাদের কে খাওয়ানোর মত এমন মহান কাজে শামিল আসানসোলের কিছু সমাজসেবী যুবক ৷
স্বেচ্ছাসেবি সংস্থার পক্ষ থেকে সন্টু কর্মকার , শিলাদিত্য রায়েরা দাবি করেছেন , আর মাত্র কয়েকদিন পরেই বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবে আপামর রাজ্যবাসী মেতে উঠবে৷
আনন্দের দুর্গা পূজায় এই দুঃস্থ শিশু দের মুখে হাসি ফোটাতে আজ তাদের নতুন জামা উপহার দিলাম ৷ অনাদরে বড় হওয়া শিশুদের মুখে হাসি ফোটাতে পারে সত্যি আজ আমরা খুব উচ্ছ্বসিত ৷
তবে এদিন শিশুদের সাথে মলে হাজির হয়ে দেখা যায় , শুধু নিজের ইচ্ছেতে জামাকাপড় কেনাই নয় নয় ! তাদের নিয়ে নামী দামি হোটেলে পিৎজা খাওয়ার আনন্দও ভাগ করে নেই স্বেচ্ছাসেবি সংস্থার যুবকেরা ৷
আসানসোলের চেলিডাঙ্গা অঞ্চলে রেল লাইন লাগোয়া দুঃস্থ বাচ্চারা দুর্গা পুজোর সময়ে বঞ্চিত থাকবে ! সেই দেখে
আমাদের তরফ থেকে একটা ক্ষুদ্র প্রচেষ্টা এমনটাই বললেন সমাজ সেবি সন্টু কর্মকার৷

