পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবিসহ মোট ৪ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের ডি আইকে ডেপুটেশন দিল মালদা জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক,মালদা, ০৫ সেপ্টেম্বর : 



 পূর্ণ শিক্ষকের মর্যাদার দাবিসহ মোট ৪ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের ডি আইকে ডেপুটেশন দিল মালদা জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চে। 

 বৃহস্পতিবার দুপুর ১ টা নাগাদ, শহরের মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে পা মেলান, পার্শ্ব শিক্ষকরা।

 সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় শিক্ষা দপ্তরের সামনে। সেখানে দীর্ঘক্ষণ তারা তাদের দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

 পূর্ণ শিক্ষকের মর্যাদা সহ মোট চার দফা দাবি নিয়ে তারা শিক্ষা দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দেন। 

 তারা বলেন, বর্তমানে জেলায় প্রায় ৪৮ হাজার পার্শ্ব শিক্ষক রয়েছে। পূর্ণ শিক্ষকের মর্যাদা, শিক্ষকতা করা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তার পরিবারকে আর্থিক সহায়তা ও চাকুরী প্রদান,সমকাজে সমবেতন ইত্যাদি দাবি নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করে তাদের দাবি পত্র শিক্ষা দপ্তরে ডি আই এর হাতে তুলে দেন তারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...