নানুর বীরভূম।
আজ 5th সেপ্টেম্বর শিক্ষকদের জন্য একটি পবিত্র দিন "শিক্ষক দিবস" অর্থাৎ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিন।
তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, দার্শনিক ও স্বাধীন ভারতের প্রথম ও দ্বিতীয় উপরাষ্ট্রপতি।
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ এর আদর্শকে সামনে রেখে আজ নানুর থানার নতুনগ্রাম উচ্চ বিদ্যালয় পালিত হল শিক্ষক দিবস।
এই অনুষ্ঠানটি কে স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা পরিচালনা করল।
অনুষ্ঠানের প্রথমেই দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের চন্দনের ফোটা ও গোলাপ দিয়ে বরণ করে এবং প্রধান শিক্ষক শ্রী শোভন রায় মহাশয়ের হাত দিয়ে কেক কেটে অনুষ্ঠানটি সূচনা হয়।
এই অনুষ্ঠানে নিত্য ,রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি ও সমাজ কে সচেতন করার জন্য লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার স্কুলপড়ুয়াদের কিভাবে সুযোগ-সুবিধা করছে তাদেরকে ভালোভাবে পড়াশোনা করার সুযোগ করে দিচ্ছে সেটি একটি নাটকের মাধ্যমে স্কুলের ছাত্ররা ছাত্রীরা তুলে ধরে।
তার সাথে সাথে এই স্কুলের বাংলা বিষয়ের দক্ষ শিক্ষক শেখ হানিফ আহমেদ মহাশয় শিক্ষক দিবস কি, শিক্ষক দিবসের গুরুত্ব নিয়ে একটি সুন্দর তাৎক্ষণিক বক্তব্য দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে বুঝিয়ে দেন।
অনুষ্ঠানের মধ্যে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় তার জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিলেন নানুর থানা অর্থাৎ বাসাপাড়া পুলিশ ফাঁড়ি পক্ষ থেকে।





