বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় সেজে উঠছে বাংলা : কিন্তু সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও শিক্ষাবন্ধুদের ঘরে নিকষ কালো অন্ধকার।




নন্দ দুলাল দাস ,

শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ,


বাঙালীদের সর্ব শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। 
এটি একটি লোক উৎসব। দুর্গাপূজা বাঙ্গালীদের উৎসব হলেও বর্তমানে এটি ভারত তথা পৃথিবীর মধ্যে অন্যতম লোক উৎসব। 

এই লোক উৎসবের সূচনায় মেতে উঠেছে বাংলা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও বাংলার শিক্ষাবন্ধুদের ঘরে নেমে এসেছে নিকষ কালো অন্ধকার।

 যখন দুর্গাপূজা ও দীপাবলীর রোশনাইয়ে ঘরে ঘরে জ্বলে উঠবে আলো, আনন্দে মাতোয়ারা হবে বাংলা ; তখন থালা হাতে সন্তান-সন্ততি ও পরিবার-পরিজন সহ রাস্তায় নামতে চলেছেন রাজ্যের হাজার হাজার শিক্ষা বন্ধুগণ।




 রাজ্য সরকারের সীমাহীন বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে আগামী 1 অক্টোবর 2019 (মঙ্গলবার) দুপুর 1 টায় শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন তাঁরা। আসুন একবার দেখে নেওয়া যাক, বাঙ্গালীদের সর্বশ্রেষ্ঠ উৎসবে কেনো শামিল হতে পারছেন না শিক্ষাবন্ধু সমাজ। 

সর্বশিক্ষা মিশনে নিযুক্ত শিক্ষাবন্ধু পোষ্টটি আসলে একটি সর্বভারতীয় পদ। আসল পদ কো-অর্ডিনেটর। এই পদে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় অনার্সসহ পোষ্ট গ্রাজুয়েট, সঙ্গে বি.এড. থাকলে অগ্রাধিকার। আবার শিক্ষাবন্ধু (প্রাথমিক) পদে যোগ্যতা চাওয়া হয় গ্রাজুয়েশন।

 আগেই উল্লেখিত হয়েছে, এটি একটি সর্বভারতীয় পদ। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই পদে বর্তমান বেতন 50 হাজার টাকার ঊর্ধে।

 মনে রাখতে হবে শিক্ষা বন্ধুদের অর্থাৎ কো-অর্ডিনেটরদের বেতনের সিংহভাগই বহন করেন কেন্দ্র। বাকি নামমাত্র অংশ বহন করার কথা রাজ্য সরকারের, কিন্তু পরিতাপের বিষয় রাজ্য তার নিজের অংশ তো দিচ্ছেই না ; উল্টে কেন্দ্রের দেওয়া অংশ আত্মসাৎ করছেন। 

এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের হাজার হাজার উচ্চশিক্ষিত শিক্ষাবন্ধু কর্মীগণ হাতে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা (7336/-)। 

সর্বশিক্ষা মিশনের সমস্ত কর্মচারীদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার নিরিখে বেতন কাঠামো নির্ধারিত হয়েছে।

 কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় শিক্ষাবন্ধু সমাজ অর্থাৎ কো-অর্ডিনেটরদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বারবার বিষয়টি তাঁকে জানানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজ পর্যন্ত তিনি কর্ণপাত করেননি।

 তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে চলেছেন তারা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...