কাউন্সিলর খালিদ খানের খুনের ঘটনায় ঠিকঠাকভাবে তদন্ত হচ্ছে না।
আর এই অভিযোগ তুলে খালিদ খানের পরিবারের লোকেরা এবং প্রতিবেশীরা কুলটি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল।
গত মাসেই খুন হয়েছিলেন কুলটির কাউন্সিলর খালিদ খান। বাড়ির সামনে তাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা।
ঘটনার পর অভিযুক্ত টিংকু শেখ এবং কাদির খানকে গ্রেপ্তার করেছে কুলটি থানার পুলিশ। কিন্তু অভিযোগ মূল হত্যাকারী এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি।
খালিদের ভাই অভিযোগ করেছে মামলাকে অন্য পথে চালিত করছে পুলিশ। স্থানীয় কিছু নেতাদের মদতে মামলাটিকে ভুয়ো ভাবে সাজানো হচ্ছে। ভুয়ো সাক্ষী দাঁড় করানো হচ্ছে।
ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সঠিক অপরাধীদের খুঁজে বের করতে দাবি জানিয়েছে খালিদের ভাই এবং পরিবার।
