গোসবা:---
উজ্জ্বল সরকার।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা রাঙাবেলিয়া হাইস্কুলের। এই ঘটনায় কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়েছে বলে খবর।
পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করা অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে পুলিশ। অভিযোগ এক শিক্ষিকার সার্ভিস বুক নিয়ে ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে ম্যানেজিং কমিটির প্রতিনিধিদের গন্ডগোল শুরু হয়। শিক্ষিকার পাশে দাঁড়ান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
এরপর ম্যানেজিং কমিটির সঙ্গে বাদানুবাদ শুরু হলে ছাত্রছাত্রীরা এসে শিক্ষকদের পাশে দাঁড়ান। তারপর তারা গিয়ে বিক্ষোভ দেখান পঞ্চায়েত। শুরু হয় গন্ডগোল। গোসবা থানায় খবর গেলে ঘস্তনস্থলে পুলিশ পৌছে যায়।পরিস্থিতি সামাল দিতে পুলিশের সঙ্গে ছাত্র ছাত্রী ধস্তা ধস্তি শুরু হয়।
ছাত্র ছাত্রীদের অভিযোগ তাদের উপরে পুলিশ লাঠি চার্জ করেছে।ক্যানিং হাসপাতালে এক ছাত্রী চিকিৎসা করাতে এলে তাকে
সিটিসক্যান কারণ। কয়েকজন ছাত্র ছাত্রী অল্প বিস্তর আহত হয়েছে বলে খবর।
