এন আর সি র প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হবে ঢোলা হাটে,




নিজস্ব প্রতিবেদক,,

,এবি বঙ্গনিউজ,,

, দক্ষিণ চব্বিশ পরগনা ঢোল হাট, রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার ঢোল হাটে , আমাদের প্রিয় মাতৃভূমি পশ্চিমবঙ্গে এন আর সি চালু না করার প্রতিবাদে,এক ঐতিহাসিক প্রতিবাদ সমাবেশ এর প্রস্তুতি সম্পন্ন । ঊনত্রিশ সেপ্টেম্বর রবিবার বিকেল তিনটায় রাজ্যে এন আর সি চালুর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

 রাজ্যের ঐতিহ্যবাহী সামাজিক ন্যায় মঞ্চের ডাকে এন আর সি র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, হাজার হাজার প্রতিবাদি মানুষজন এই সমাবেশে উপস্থিত থেকে প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানা যায়। 

ঢোল হাটের সমাবেশের সভায় সভাপতিত্ব করবেন বিমল মিস্ত্রী, বিশিষ্ট সমাজসেবক কান্তি গাঙ্গুলী, সন্মানীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও জনাব সরদার আমজাদ আলী প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। 

এলাকায় এলাকায় প্রচার প্রস্তুতি সম্পন্ন বলে জানান প্রশেনজীৎ কর্ণ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...