সালানপুর:-
সালানপুর ব্লকের উত্তর রামপুর জিতপুর পঞ্চায়েতের অন্তর্গত শিয়াকুলবেড়িয়া নেতাজি কলোনিতে শনিবার সন্ধ্যায় পাপ্পু উপপাধ্যায় স্মৃতি ভবন তৃনমুল কংগ্রেস আঞ্চলিক পার্টি অফিস উদঘাটন করা হল।
এই পার্টি অফিস তৈরীর মূল উদ্যোক্তা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতর সদস্য সুজিত মোদক জানান যে তৃণমূল কংগ্রেস এই পঞ্চায়েত ভোটে ও লোকসভা ভোটে জয়ী হয়েছে।
এর আগে কোন দল নেতাজি কলোনিতে জয়ী হতে পারেননি একমাত্র বামফ্রন্ট ছাড়া।
তাই সুজিত মোদক জানান যে তিনি এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চান তারই ক্ষুদ্র চেষ্টায় এই পার্টি অফিস তৈরি করা হয়।
তিনি এও জানান ঐদিন উদ্বোধনী অনুষ্ঠানে গরিব বৃদ্ধা দের বস্ত্র বিতরণ,বিকলাঙ্গদের আর্থিক সাহায্য, দুঃস্থ বাচ্চাদের খাতা পেন্সিল, এবং যে সমস্ত মানুষ দের কেউ কোনো দিন মনে রাখেনা যারা মানুষের মৃত্যুর পর পরোলোকে যেতে সাহায্য করে যারা মড়া পোড়ায় তাদেরকে সম্মান জানানো হয়, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের যুবনেতা মুকুল উপপাধ্যায়, জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান, পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি,সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সহ বিভিন্ন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ আরো অনেক এ।
